প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
হাইকোর্ট বিভাগে ৬৩টি বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আগামী ১৯ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে।
বেঞ্চ গঠনের আদেশে বলা হয়েছে, দীর্ঘ অবকাশ ও সাপ্তাহিক-সরকারি ছুটির পর হাইকোর্ট বিভাগের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া অবকাশ ছুটিতে সুপ্রিম কোর্টে মোট ১৯ দিনের অবকাশ ছিল। এর সঙ্গে যুক্ত হয় আরও ১৮ দিনের সাপ্তাহিক ও সরকারি ছুটি। ফলে টানা ৩৭ দিন সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ বন্ধ ছিল।
তবে অবকাশকালীন সময়েও বিচার কার্যক্রম সচল রাখতে অবকাশকালীন বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি এ সময় আপিল বিভাগের চেম্বার আদালতেও বিচার কার্যক্রম চলমান ছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News