প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 16, 2026 ইং
লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ব্রিটিশ মন্ত্রীর

লেবাননে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। একই সঙ্গে ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।
ফ্যালকনার বলেন, এই সংঘাত লেবাননের সৃষ্টি নয় এবং অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা জরুরি। তার ভাষায়, চলমান আলোচনা উদ্যোগকে যুক্তরাজ্য ইতিবাচক হিসেবে দেখছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলায় লেবাননের বেসামরিক জনগণ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্যালকনার জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ-কে অবশ্যই গুলি চালানো বন্ধ করতে হবে এবং নিরস্ত্র হতে হবে। তার মতে, লেবাননে শক্তি ব্যবহারের একচেটিয়া অধিকার কেবল রাষ্ট্রের হাতেই থাকা উচিত।
তবে তিনি তার বক্তব্যে ইসরাইলি হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। গত মাসে সংঘাত বৃদ্ধির পর থেকে লেবাননে ২,১০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের বৈঠকের পর দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরুর বিষয়ে সম্মত হওয়ার খবর পাওয়া গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News