প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো সমঝোতা নয়: ইরান

ইরান জানিয়েছে, অস্থায়ী কোনো যুদ্ধবিরতিতে তারা রাজি নয়; বরং পুরো অঞ্চলে সংঘাতের স্থায়ী অবসানই তাদের লক্ষ্য।
আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এ কথা বলেন।
তিনি জানান, সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তি লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। এটিকে ইরানের ‘রেড লাইন’ বা অনড় অবস্থান হিসেবে উল্লেখ করেন তিনি।
খাতিবজাদেহ বলেন, “আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। এই সংঘাতের স্থায়ী সমাধান প্রয়োজন।”
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এটি ঐতিহাসিকভাবে উন্মুক্ত জলপথ এবং ইরানের আঞ্চলিক পানিসীমার মধ্যে থাকলেও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে।
এ অঞ্চলে চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল-কে দায়ী করে তিনি বলেন, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র: আল-জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News