প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী শুক্রবার ঢাকার হজ অফিসে পৌঁছেছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের জন্য বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজ ক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরও সরবরাহ করা হয়েছে। এসব সামগ্রী প্যাকেটজাত করে নির্ধারিত যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।
হজ অফিস সূত্রে জানা গেছে, এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালনে যাচ্ছেন।
আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News