প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মোমবাতি বিতরণ কর্মসূচি

হাসনাত আব্দুল্লাহ জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার দেবিদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মধ্যে তিনি মোমবাতি বিতরণ করেন। এ সময় বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতির প্রতিবাদে প্রতীকী কর্মসূচি হিসেবে মোমবাতি বিতরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এ সময় তারা নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News