প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 26, 2025 ইং
মেয়র হিসেবে শপথ নিতে আদালতে ইশরাকের রিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ (রোববার, ২৫ মে) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন তিনি। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালত আবেদন করেছেন রিটকারী আইনজীবী।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত।
ওইদিন হাইকোর্ট জানান, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এ আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News