প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
গাইবান্ধার সাদুল্লাপুরে পেট্রোল পাম্পে ঝামেলা, গণধোলাইয়ের শিকার যুবক-

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হলে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক বিকাল ৪টা ৪০ মিনিটে উপজেলার শাহানা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবক ফিলিং স্টেশনে এসে পেট্রোল নেওয়ার সময় কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে এবং গণধোলাই দেয়।
পরবর্তীতে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News