প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 17, 2026 ইং
সরকারের দুই মাস পূর্তিতে শনিবার সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়েও বক্তব্য আসতে পারে।
এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News