প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2026 ইং
প্রথমবার বিদেশ সফরে গেলেন শামা ওবায়েদ

চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালে তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে অংশ নেবেন। এই ফোরামে বিভিন্ন দেশের প্রতিনিধি বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
ফোরাম শেষে আগামী ২৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News