
আইএমএফের সঙ্গে সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন।
অর্থমন্ত্রী বলেন, অন্যান্য দেশে তেলের দাম দ্বিগুণ হয়েছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে তেমন বাড়ানো হয়নি। তহবিলের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে।