প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
হামে ২১৭ প্রাণহানি! আক্রান্ত ছাড়াল ২৩ হাজার,ঝুঁকিতে শিশুরা।

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২১৭ জনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ২৩ হাজার ৬০৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৯৭ জনের এবং শনাক্ত হয়েছে ১৬৫ জন।
উপসর্গ দেখা দেওয়া শিশুদের মধ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আশার কথা হলো, সঠিক চিকিৎসায় ১২ হাজার ৩৯৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এখনো বিপুল সংখ্যক শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে: নিশ্চিত হামে মৃত্যু: ১ জন (ঢাকা বিভাগ)। উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের (ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগে ১ জন করে)।
সামগ্রিকভাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৩৬ জন এবং উপসর্গ নিয়ে ১৮১ জনসহ মোট ২১৭ জন প্রাণ হারিয়েছে।
বর্তমানে দেশের ৬১টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আগামীকাল (২০ এপ্রিল) থেকে সারা দেশে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। হামের প্রকোপ রোধে জনসচেতনতাই এখন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News