প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

বরগুনার পাথরঘাটায় ১৮০ ব্যারেল (৩৬,৭২০ লিটার) ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা
বরগুনা প্রতিনিধি :শনিবার বিকেল ৩টায় পাথরঘাটার কাকচিরা বাজারে দুটি মুদি দোকানে অভিযান চালায় র্যাব-৮ সদস্যরা। এসময় দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার ও খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমান আদালত।
র্যাব-৮ সিপিসি ১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার রাশেদ জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাথরঘাটায় বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। পরে অভিযান চালিয়ে এই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এই কোম্পানী কমান্ডার আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News