প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈম তালুকদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোকবেতার এর পরিচালক মনির হোসেন কামাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম। এছাড়া সভায় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কাজের অগ্রগতি, আসন্ন এসএসসি পরীক্ষা যাতে সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় এবং কোচিং সেন্টার গুলো যাতে বন্ধ থাকে সে বিষয়ে সবাইকে অবহিত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News