প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করেন তিনি।
এই কর্মসূচির আওতায় দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। প্রথম ধাপ শুরু হয় গত ৫ এপ্রিল, যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত।
সিটি করপোরেশন এলাকাগুলোতে বিশেষ এই ক্যাম্পেইন চলবে ২০ মে পর্যন্ত, আর দেশের অন্যান্য অঞ্চলে তা শেষ হবে ১২ মে।
উল্লেখ্য, প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় কার্যক্রম শুরুর পর দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে টিকাদান কার্যক্রম চালু করা হয়।
সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News