প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
গুলি করে নিজের ৭ সন্তান সহ ৮ শিশু খুন

যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তান সহ ৮ শিশুকে খুন করেছে শামার এলকিনস। নিজ বাসভবনের কাছাকাছি ২টি বাসায় বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি শুরু করে সে।
পুলিশের গুলিতে নিহত হওয়ার পূর্ব পর্যন্ত সে আরো ২ জনকে গুলি করে। নিহতদের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে বলে জানান শ্রেভপোর্ট পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রিস ব্রডেলন। গুলিবিদ্ধ ২ জনের মধ্যে শিশুগুলোর মা-ও আছেন। হামলাকারী শামার এলকিনস বন্দুকের মুখে একটি গাড়ি ছিনতাই করার সময় পুলিশের গুলিতে নিহত হয়।
তদন্তকারীরা এখনো বিস্তারিত জানায়নি কেন এই হামলা চালানো হয়েছে। ব্রডেলেন জানায় আরো অধিকতর তদন্ত প্রয়োজন তবে তদন্তকারীরা নিশ্চিত এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ ঘটনা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রেভপোর্টে। এলাকাটির বাসিন্দারা জানান, তারা কখনো এমন ঘটনার মুখোমুখি হননি। এটি অত্যন্ত জঘন্য ও নৃশংস ঘটনা। এ ঘটনা ছাড়াই এ বছরে যুক্তরাষ্ট্রে ১১৯টি বন্দুক হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১৭ জন মারা গিয়েছে। যার মধ্যে ৭৯ জনই শিশু। এছাড়াও আহত হয়েছে ৪৫৮ জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News