প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
বগুড়া সিটি কর্পোরেশনের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন।
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আলোচনা বহু বছর ধরেই চলছিল। ২০০৬ সালে তৎকালীন সরকারের আমলে পৌর এলাকার আয়তন বাড়িয়ে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হলেও নানা জটিলতার কারণে তখন এটি বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে একাধিকবার দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।
পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব আসে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্তের পথে অগ্রগতি হয়।
সর্বশেষ উদ্বোধনের মধ্য দিয়ে বগুড়া আনুষ্ঠানিকভাবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হলো বলে মনে করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News