প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি এবার মনোনয়ন পাননি। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খানসহ মোট ৫০ জন নারী প্রার্থী।
ফারজানা সিঁথি মনোনয়ন না পেলেও এর আগে তিনি জানান, নড়াইল-২ আসন থেকে ফরম সংগ্রহ করে চূড়ান্ত মনোনয়নের আশাবাদী ছিলেন। ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি মিডিয়ায়ও পরিচিত মুখ হিসেবে কাজ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News