প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
মাগুরায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (রাত সাড়ে ১০টা) মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায় ম্যাটারনিটি হাসপাতালের পেছনে তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. কাঞ্চন শেখ (৩০)। তিনি মাগুরা জেলার নিজনান্দুয়ালী এলাকার বাসিন্দা।
মাগুরা জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাগুরা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News