প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে লেবাননে নতুন করে চালানো হামলার সমালোচনা করা হয়। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে কাতার বলেছে, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং লেবাননের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি তাদের অবস্থান সবসময় দৃঢ়। একই সঙ্গে ইসরায়েলের সব ধরনের হামলা ও লঙ্ঘনকে তারা প্রত্যাখ্যান করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করছে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়ছে।
দেশটি অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। কাতারের মতে, এ ধরনের সংঘাত শুধু লেবানন নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News