প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
তেকসাসের পাশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন; নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ডিইউজের সাক্ষাৎ

দেশের শীর্ষ সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন এবং তরুণ সাংবাদিকদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নানা দিকনির্দেশনা দেওয়া হয়।
সাক্ষাৎকালে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে তেকসাসের সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ ও সাধারণ সম্পাদক জান্নাতুন নেছা বুশরার নেতৃত্বে কমিটির সদস্যরা ডিইউজে নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনায় অংশ নেন।
আলোচনায় সাংবাদিকতার পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা, ক্যাম্পাস সাংবাদিকদের প্রশিক্ষণ, গণমাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিষয়গুলো গুরুত্ব পায়।
ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম যেকোনো সংকটে তেকসাসের পাশে থাকার বলিষ্ঠ প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া ডিইউজের নির্বাহী সদস্য ও তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদের সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করা, নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে পেশাদারিত্ব বৃদ্ধি এবং সিনিয়র-জুনিয়র সমন্বয় জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ডিইউজের নেতৃবৃন্দ সাংবাদিকতার পেশাগত দক্ষতা উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ক্যাম্পাস সাংবাদিকদের জন্য উচ্চতর প্রশিক্ষণের যে কোনো পরিস্থিতিতে তেকসাসের পাশে আছেন বলে জানিয়েছেন।
এ সময় তেকসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ করিম রাকিব, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, সহ-দপ্তর সম্পাদক তাসনিম রহমান, অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল ইসলাম ঈমন, ফারজানা সুলতানা সামিয়া ও মেহেদী হাসান শ্রাবণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সাংবাদিকতার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News