প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নিয়ে যা বললেন চিফ হুইপ

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে সরকার ও সংসদ সদস্যদের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং বিরোধী দলও এতে একমত হয়েছে।
এর আগে জাতীয় সংসদে এক আলোচনায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, উপজেলায় অফিস সুবিধা পাওয়ার পর নির্বাচনী এলাকায় যাতায়াত সহজ করতে সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকা প্রয়োজন। তিনি জানান, অনেক সময় ভাড়ার গাড়িতে চলাচল করতে হয়, যা প্রকাশ্যে বলা কঠিন।
তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা বা বিলাসিতা না নেওয়ার বিষয়ে অনুশাসন দিয়েছেন। তিনি জানান, ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিলের বিষয়টি আইন সংশোধনের মাধ্যমে বিবেচনায় রয়েছে। পাশাপাশি সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্বালানি বরাদ্দ ও অন্যান্য সুবিধাও কমানো হয়েছে।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সংসদ সদস্যের দাবিকে ইতিবাচকভাবে বিবেচনা করা উচিত ছিল। তবে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
সবশেষে স্পিকার জানান, বিষয়টি সরকারের পক্ষ থেকে বিবেচনার পর্যায়ে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News