প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
আজ থেকে শুরু সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সূচি অনুযায়ী, এ কার্যক্রম চলবে দুই দিন—বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল)।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬–এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২২ এপ্রিল বুধবার বেলা ২টা থেকে এবং ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীরা নিজে উপস্থিত থাকতে পারবেন। এছাড়া তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগও রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News