
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করলে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে পারে বলে জানিয়েছেন ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে আগ্রহী— এমন কিছু ইতিবাচক ইঙ্গিত তেহরান পেয়েছে। তাঁর মতে, অবরোধ প্রত্যাহারই আলোচনায় ফেরার প্রধান শর্ত। এই শর্ত পূরণ হলে পরবর্তী বৈঠক ইসলামাবাদে আয়োজন করা হতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধানের পথে এগোয়, ইরান আলোচনায় প্রস্তুত। তবে সংঘাতের পথ বেছে নেওয়া হলে তার জন্যও ইরান প্রস্তুত রয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল