প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 22, 2026 ইং
শুক্রবার সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দলটি। সমাবেশে সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, ১১ দলীয় জোটের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
গণসমাবেশ সফল করতে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
সভায় নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে চাপ দিতে এই সমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও নেতাকর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।
আয়োজকদের দাবি, সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষ অংশ নিতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News