প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে প্রথম দিনে মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে এসব শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি এবং ২১টি মামলার নিষ্পত্তি হয়। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি এবং ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্ট জানায়, ভার্চুয়াল শুনানির দৈনন্দিন কার্যতালিকা ও মিটিং আইডি আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে, যাতে অংশগ্রহণকারীরা সহজে যুক্ত হতে পারেন।
উল্লেখ্য, আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করা হচ্ছে। জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News