প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ বাস্তবায়নে জামায়াতের বৈঠক

আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ’ আয়োজন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান ও ডা. মারুফ শাহরিয়ার।
বৈঠকে সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় আয়োজকরা সমাবেশ সফল করতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News