প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এনসিপির মনোনয়ন প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মনিরা শারমিন বলেছেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১)(চ) ধারা অনুযায়ী তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনানুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর ৩ বছর পার না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News