
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে বৃত্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শিক্ষাখাতে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বিশেষ করে ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানো গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা উপকৃত হবে।
এ সময় উভয় পক্ষই শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।