প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন ০২নং কুকুয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কালীপুড়া সাকিন হতে ধৃত আসামী ০১। মোঃ সুজন গাজী (৩০), পিতা- মোঃ শাহআলম গাজী, সাং- কালীপুড়া ০৬নং ওয়ার্ড, ০২নং কুকুয়া ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা'কে ১.৫ (এক দশমিক পাঁচ) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।যার অবৈধ বাজার মূল্য ১,২০,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News