প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মুবারক হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান (বাচ্চু) এমপি এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন—জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস, সদর আমীর অধ্যাপক ফারুক হুসাইন, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দলটি বর্তমানে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত—বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি—জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।
এছাড়া বক্তারা প্রতিটি ওয়ার্ডকে শক্তিশালী সংগঠনে পরিণত করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে একই দিন সকাল ৯টায় একই স্থানে মহিলা জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News