প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
এক হাজার মাদ্রাসায় চালু হবে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী

এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে একটি কমিটি গঠন করে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে আরও এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News