প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
ডিএনসিসির আওতায় আসছে পূর্বাচল নতুন শহর

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)-এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এলাকাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ওয়াসার-এর সেবার আওতায় আসবে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পভুক্ত অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে বয়সসংক্রান্ত শর্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
একই সঙ্গে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধন করে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News