প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করব

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাইযোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরেও আবারও এরকম সমাবেশ করে দাবি আদায় করতে হবে? অবশ্যই নয়। এই রায়ের পক্ষে সবাই একমত ছিল, শুধু ফ্যাসিবাদ ছাড়া।
শনিবার বেলা ১১টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকার বদ্ধ পরিকর। জনগণ আপনার এ বক্তব্য শুনতে চায় না। যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, তাহলে জুলাই শহীদ পরিবার সংসদ ভবনের সামনে অবস্থান নেবে। সেই সঙ্গে ১১দলীয় জোট রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’
এর আগে সকাল ১০টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কোরআন তিলায়াওয়াতের অনুবাদ করেন শরীফ বায়জীদ মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News