প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 25, 2026 ইং
স্ত্রী তালাক দেওয়ায় শরীরে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ার নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী নজরুল ইসলাম (৫০) ।
শুক্রবার বাদ আসর উপজেলার বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় নেওয়া হয় । রাত সোয়া ১১টায় পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় মহিলা ইউপি সদস্যা ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করেন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।
সংসারের খরচ চালাতে না পেরে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। এর আগে দুইবার তাদের সংসার ভাঙ্গে। স্ত্রী তাকে আবার তালাক দেয়। অভিমানে বাজারের রাস্তায় শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এঘটনায় শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে নজরুল ইসলাম ধার দেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News