প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
ধামরাইয়ে এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানব বন্ধন

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে (১৬) হত্যার ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকবৃন্দ । হত্যায় অভিযুক্ত স্বপনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানানো হয় ।
আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুল পরিবারের পক্ষ থেকে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ হতে আশপাশের এলাকায় ঘুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিলো ব্যানার, ফেস্টুন এবং সে সময় তারা প্রতিবাদী স্লোগানের মাধ্যমে নাহিদা হত্যার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।
কর্মসূচিতে, বক্তারা বলেন, একজন মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানায়, যেনো দ্রুত খুনি স্বপনের বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে করা হয়।
তার সহপাঠীরা বলেন, যেভাবে আমার বান্ধবী নাহিদাকে হত্যা করা হয়েছে ঠিক সে ভাবে কষ্ট যেনো খুনিকে দেওয়া হয়। আমরা খুনির ফাশি চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে সমাজে অপরাধের মাত্রা আরো বাড়বে । প্রশাসনের উচিত জনগনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোড় ধার করা।
উল্লেখ্য যে,গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার কে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছিলো । হত্যার পর নাহিদার কানের স্বর্ণের দুল ও গলার লকেট নিয়ে যায় খুনিরা। নাহিদা আক্তার স্থানীয় সেন্টাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জানা,নাহিদা হত্যার সুষ্ঠ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News