প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিনে মুক্তি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশির জামিন পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত তাকে জামিন দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নির্বাচনি প্রচারণার সময় আয়োজিত পথসভায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা অস্ত্রসহ গাড়িবহরে আক্রমণ চালিয়ে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে এবং চারটি মোটরসাইকেলে আগুন দেয়।
এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া হামলাকারীরা ইট-পাথর নিক্ষেপ করলে পথচারীরাও আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিশৃঙ্খলার মধ্যে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত আজ আসামি লাভলু মোল্লাহ শিশিরকে জামিন প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News