প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “এই সংসদে আমরা যারা আছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, বরং ধারণ করি।”
তিনি মুক্তিযোদ্ধাদের নামের আগে “বীর” শব্দটি ব্যবহারের প্রস্তাব দিয়ে বলেন, সংসদের ভেতরে এটি চালু করা গেলে বাইরে এবং সমাজেও এই চর্চা ছড়িয়ে পড়বে। এতে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে এবং তাদের প্রতি সম্মান বৃদ্ধি পাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব তোলেন।
শামা ওবায়েদ বলেন, সংসদে উপস্থিত মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে “বীর মুক্তিযোদ্ধা” উল্লেখ করা হলে তা সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত হবে।
এ সময় স্পিকার বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ইতোমধ্যে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সংসদও তা অনুমোদন দিয়েছে। সাধারণত সংসদে সদস্যদের আসনভিত্তিক পরিচয় ব্যবহার করা হয়। তবে কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হলে সে অনুযায়ী সম্মানসূচকভাবে উল্লেখ করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News