প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শুধু বোতলজাত নয়, খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেল এখন ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকায় বিক্রি হবে।
তিনি আরও জানান, বৈশ্বিক বাজারে পণ্যের মূল্যে ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে।
বাণিজ্যমন্ত্রী ভোক্তাদের উদ্দেশে বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবাইকে বিষয়টি বুঝতে হবে। এতে বাজারে সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News