প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত বেলারুশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় সরকার মন্ত্রীও বেলারুশের কৃষি খাতে অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ দেখান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। সাক্ষাতে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News