প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
ফ্রি ফায়ার খেলতে বাধা দেওয়ায় স্ত্রী সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দিতে ফ্রি-ফায়ার গেম খেলতে বাধা দেওয়ায় স্ত্রী সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন মাহবুব মিয়া (২৪)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা গৌরীপুর ইউনিয়নের আঈাউড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাহবুবু মিয়া জেলার মুরাদনগর উপজেলার নোয়াপুষ্কুনী গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি অটোরিকশাচালক।
উপজেলা আঈাউড়া গ্রামে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মাহবুব মিয়া অটোরিকশা চালিয়ে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় তিনি অটোরিকশা না চালিয়ে বাসা বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতেন। সকালে গাড়ি না চালিয়ে সারাদিন ফ্রি ফায়ার গেম খেলছিলেন তিনি।
স্ত্রী সানজিদা আক্তার বাধা দিলে অভিমান করে ঘরের খুঁটির সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, ‘গাড়ি না চালিয়ে প্রায় মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতেন।
আমি না করছি এগুলো খেলতে। ঘরে রান্না করার কিছু নাই কী খেয়ে বাঁচব শুধু এটুকু বলছি।’
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নির্মল চন্দ্র দেব বলেন, ‘ময়নাতদন্ত মরদেহ গৌরীপুর পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News