প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
৪৯ সংরক্ষিত নারী এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্যের নামে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ গেজেট জারি করা হয়।
ইসির সচিবের রুটিন দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গেজেটে স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গেজেটটি দ্রুতই জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
গেজেট প্রকাশের পর নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচিত ৪৯ জনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News