প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
কালবৈশাখীর তাণ্ডবে মাদ্রাসা ও এতিমখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি

বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রত্নাই স্কুলহাট এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দবিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক এই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতে মাদ্রাসার প্রথম নির্মিত টিনশেড ঘরের টিন, দরজা-জানালা ছিন্নভিন্ন হয়ে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় প্রতিষ্ঠানের প্রধান সাইনবোর্ড, রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আশপাশের গাছপালাও উপড়ে পড়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে।
এলাকাবাসী জানান, আমজানখোর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কালবৈশাখীর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে এমন দুর্যোগে অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দ্রুত পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
শেষে এলাকাবাসীর প্রার্থনা— মহান আল্লাহ তায়ালা সবাইকে এই ধরনের দুর্যোগ থেকে হেফাজত করুন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News