প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুন—মায়ের সুস্থতার জন্য সন্তানের আকুল আবেদন

মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী বিত্তিপাড়া গ্রামের বাসিন্দা আমেনা খাতুন এক সংগ্রামী নারীর নাম। প্রায় ৩৩ বছর আগে স্বামী সোহরাব শেখকে হারানোর পর থেকেই শুরু হয় তার কঠিন জীবনসংগ্রাম। সময়ের নির্মমতায় হারিয়েছেন এক সন্তানকেও। বর্তমানে তার জীবনের একমাত্র ভরসা একটি ছেলে, যাকে ঘিরেই ছিল তার সব স্বপ্ন ও আশা।
কিন্তু সেই স্বপ্নের মাঝেই নেমে আসে আরেক দুঃসংবাদ—মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন আমেনা খাতুন। দীর্ঘদিনের একাকীত্ব আর দুরারোগ্য এই ব্যাধির যন্ত্রণায় এখন তিনি শয্যাশায়ী।
তার পাশে দাঁড়িয়ে আছেন শুধু তার একমাত্র ছেলে। মায়ের এমন অসহায় অবস্থা দেখে তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন। মায়ের সুস্থতার জন্য তিনি মাগুরাসহ সারা দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
আসুন, আমরা সবাই এই অসহায় মায়ের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমেনা খাতুনকে দ্রুত সুস্থতা দান করেন এবং এই কঠিন রোগ থেকে মুক্তি দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News