প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম, চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন, জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক) ও কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়া।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম জানান, আমরা গতকাল চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। তাদের বিরুদ্ধে জন্ম নিবন্ধন প্রদানের অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বরখাস্তের পাশাপাশি তাদেরকে শোকজ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News