প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
বরগুনা কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি

১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরগুনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বরগুনা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র হুমায়ূন আহসান শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম আহমেদ , সহ-সভাপতি আবু আবুছালেছ জাফর, জেলা সেক্রেটারি মাষ্টার মনিরুল হক, সহকারী সেক্রেটারি মিলন মৃধাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ তারা এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। দ্রুত শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News