প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
বাহরাইনে ‘বি-বেস্ট’ এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

প্রবাসী শ্রমিকদের ঐক্য এবং অধিকার আদায়ের দৃপ্ত শপথে বাহরাইনে পালিত হলো আন্তর্জাতিক মহান মে দিবস। গত ১লা মে রাতে বাহরাইন বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল সুপার টিম (বি-বেস্ট)-এর উদ্যোগে মানামার কুকমেইল রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক অধিকার ও দূতাবাসের বার্তা:
বি-বেস্টের সভাপতি জনাব জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব মোহাম্মদ মাহফুজ আলম। তিনি তার বক্তব্যে প্রবাসীদের অধিকার রক্ষায় দূতাবাসের সদা তৎপর থাকার আশ্বাস দেন এবং বাহরাইনের স্থানীয় আইন মেনে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনের আহ্বান জানান।
অতিথি ও সংহতি:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সেলিম উদ্দিন, খায়রুল বাসার,
জনাব আব্দুল হান্নান 'আমীর হামজা, মিজানুর রহমান এবং আব্দুল হালিম ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ওবায়দুল্লাহ এবং প্রবাসী গণমাধ্যমকর্মী সম্রাট নজরুল ইসলাম ও নোমান সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিতি ও সঞ্চালনা:
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাইন উদ্দিনের সাবলীল সঞ্চালনায় এই সভায় প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রবাস জীবনে শ্রমিকের মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।
সবশেষে, প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলায় মিলিত হন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News