প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 2, 2026 ইং
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টা দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ নেতাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News