প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী আজাহার আলী (৫০) পলাতক রয়েছে বলে জানা গেছে।
গাইবান্ধা জেলা প্রতিনিধি: পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া এলাকায় অবস্থিত ভাই ভাই আবাসিক হোটেল-এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে হেলাল উদ্দিনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত হেলাল উদ্দিন এবং পলাতক আজাহার আলীকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News