প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
ইরানে যুদ্ধ বন্ধে দুই পক্ষের চরম আস্থাহীনতাই এই চুক্তির পথে প্রধান বাধা।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের দেয়া হয়েছে সবশেষ ১৪ দফার প্রস্তাবটি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, দুই পক্ষের চরম আস্থাহীনতাই এই চুক্তির পথে প্রধান বাধা।
বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়া এবং মার্কিন সামরিক আধিপত্যের সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া এই যুদ্ধের স্থায়ী অবসানে গত বৃহস্পতিবার পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাবটি দেয় তেহরান, যা মূলত যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার জবাব।
গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। তেহরান চায় যুদ্ধের স্থায়ী অবসান, আর ট্রাম্পের দাবি, প্রথমে হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলতে হবে (যেখান দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল-গ্যাস পরিবাহিত হয়) এবং পারমাণবিক সক্ষমতা বিসর্জন দিতে হবে, যা তার কাছে ‘রেড লাইন’।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালী কার্যত অবরোধ করে ইরান। জবাবে ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করলে উত্তেজনা আরও বাড়ে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের জাহাজে হামলা ও পথরোধ অব্যাহত রেখেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News