প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে এনএসআই ও শাহবাগ থানা পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের ২ নম্বর ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হলে তাদের ছাড়িয়ে নিতে স্বজন ও পরিচিতদের ভিড় লক্ষ্য করা যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে কার কী ধরনের শাস্তি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Mirror News